ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৯:০১ পিএম

টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মাস খানেক আগেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের সিরিজে কী দারুণ সময়ই না কাটিয়েছে বাংলাদেশ। সেই দলই কিনা জিম্বাবুয়ের সাথে দাঁড়াতেই পারেনি!

রোববার (২৮ জুন) হারারেতে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্টে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৪০ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। মুমিনুল হক ছাড়া কেউ পাননি বলার মতো রান।

 

টসে হেরে ব্যাট করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৭ম ওভারে। মাহমুদুল হাসান জয় ফেরেন ১৭ বলে ২ রান করে। ১২ ওভারে দলীয় ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারায় দল।

এবার আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হয়ে ফেরেন ৩৮ বলে ২০ করে। তবে এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে বিরতির আগে আর বিপদ বাড়তে দেননি।

 

তাদের ৪০ রানের জুটিতে মধ্যাহ্নভোজের আগে ২৫ ওভারে ২ উইকেটে ৭৬ রান তোলে বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ৬৪ বলে ফিফটি তুলে নেন মুমিনুল।

 

তবে এরপরই নিউম‍্যান নিয়ামুরির শিকার হন তিনি। ভাঙে শান্তর সাথে তার ১৩০ বল স্থায়ী ৭৭ রানের জুটি। মুমিনুল ফেরেন ৮১ বলে ৬০ রান করে। আর বিপর্যয়ের শুরু এখানেই।

 

আরও পড়ুন

মুমিনুল ফেরার পরপরই ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। ৭৩ বল খেলে ১৯ রানের বেশি করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। পাঁচে নেমে মুশফিকও ব্যর্থ।

 

অভিজ্ঞ এই ব্যাটার আউট হয়েছেন ২১ বলে ৯ রান করে। ১২ রানের মাঝে ৩ উইকেট হারায় দল। এরপর দল তাকিয়েছিল দুই অভিষিক্ত অমিত হাসান ও তাওহীদ হৃদয়ের দিকে।

 

কিন্তু দুজনই হতাশ করেন। হৃদয় ১৬ বলে ৩ ও অমিত ১৫ বলে ৪ রান করে আউট হন। এরপর কেবল তাইজুল ইসলাম ৯ রান করেন। হাসান মাহমুদ-খালেদ আহমেদরা রানের খাতা খুলতে পারেননি।

২ উইকেটে ১১৩ রান থেকে ৪৭.২ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২৭ রান তুলতেই শেষ ৮ উইকেট হারায় টাইগাররা।

নিউম‍্যান নিয়ামুরি ৪ ও ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা আর ব্রাড ইভান্স বেন দুটো করে উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দুই ঘণ্টা উৎসবমুখর আ.হক কলেজ

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

রাতারাতি শিক্ষিত বা দক্ষ হওয়া সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

বগুড়া দুপচাঁচিয়ায় ছোট কোল গ্রামে ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করতে এমটিবি এবং বিওয়াইডি বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত