ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ১১:৩২ পিএম

নাটোরের রেললাইনে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

নাটোরের রেললাইনে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার মালঞ্চি রেলস্টেশনের অদূরে আজ শনিবার (২৭ জুন) ট্রেনের ধাক্কায় মধু হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মধু হোসেন লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধু হোসেন রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ঢাকাগামী লালমনিহাট এক্সপ্রেস ট্রেনটি ওই লাইন দিয়ে যাওয়ার সময় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন

এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটির প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের রেললাইনে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

চাঁপাইনবাবগঞ্জে  ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

রংপুরের পীরগাছায় পালিয়ে বিয়ে করায় শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ভাই-ভাবি

বগুড়ায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপরাধ চক্রের নারী সদস্যসহ গ্রেফতার ৩