ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ০৯:০৬ পিএম

আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি কোনো ঘৃণা নেই: তটিনী

বিনোদন ডেস্কঃ  বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের চিরাচরিত দ্বন্দ্ব নিয়ে নিজের মতও জানান তিনি। তটিনী বলেন, আমি একটা জিনিস বুঝি না। বাংলাদেশে ফুটবল মানেই যেন কে কাকে বেশি হেট করবে। আর্জেন্টিনা জিতলে ব্রাজিলের সমর্থকদের সমস্যা, আবার ব্রাজিল জিতলে আর্জেন্টিনার সমর্থকদের। কিন্তু আমি একজন দর্শক হিসেবে আর্জেন্টিনাকে খুব পছন্দ করি। তাদের দলটার প্রতি আমার কোনো হেট্রেড নেই।

 

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমি আগে থেকেই বলে দিই, কোনো দলের প্রতিই আমার ঘৃণা নেই। আর্জেন্টিনা দলকে আমি অনেক ভালোবাসি। বিশেষ করে মেসিকে। তিনি অসাধারণ একজন খেলোয়াড়। মানুষ কেন তাকে বা এই দলটাকে ঘৃণা করবে, সেটা আমি বুঝি না। তারা খুবই ভালো একটি দল। তটিনীর এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তার মতে, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও খেলাকে খেলার মতোই উপভোগ করা উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি কোনো ঘৃণা নেই: তটিনী

এনআরবিসি ব্যাংকের ডিএমডি ও সিবিও হিসেবে যোগদান করেছেন মো. শাহীন হাওলাদার 

২০২৬ বিশ্বকাপ: সেরা ‘তৃতীয় দল’ চেনার নিয়মকানুন

ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

বরগুনায় ভাগ্নেকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নের

নদী গিলে খাচ্ছে বসতভিটা ঝুঁকিতে শতাধিক পরিবার