বগুড়ার মোকামতলায় দুই ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : নামকরণের বিতর্কে বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত দুই ইউনিয়নের নাম পরিবর্তন করে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য বা অন্য কোন সর্বজন গৃহীত পুনঃনামকরণের বিষয়ে স্থানীয় জনগণের প্রস্তাব ও মতামত গ্রহণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০টা থেকে মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তনে স্থানীয় জগন্নাথপুর হাইস্কুল মাঠে, দেউলী ইউনিয়নের দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনে ভরিয়া হাইস্কুল এবং বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় রহবল হাইস্কুল মাঠে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহবায়কসহ দায়িত্বপ্রাপ্তরা এতে উপস্থিত ছিলেন। এ বিষয়ে মোকামতলা উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার জিয়াউর রহমান জানান, ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটি গঠন করে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
গণশুনানিতে স্থানীয় বাসিন্দাদের দেওয়া যৌক্তিক নাম ও মতামতের ভিত্তিতে ইউনিয়নের নাম চূড়ান্ত করে পাঠানো হবে।
উল্লেখ, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক এলাকা পুনর্গঠন করা হয়। পরে ১৪ জুন নতুন ইউনিয়নগুলোর নামসহ গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের পরপরই নামকরণ নিয়ে তুলুন বিতর্ক শুরু হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1782405198.jpg)
_medium_1782404759.jpg)
_medium_1782404200.jpg)


