ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৫:৫৬ পিএম

হাম সন্দেহে আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১,০০৯ রোগী

হাম সন্দেহে আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১,০০৯ রোগী

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন এবং ১২৬ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সন্দেহজনক হাম রোগে তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৯৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট ৭৮ হাজার ৭১৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

আরও পড়ুন


স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের পাশাপাশি টিকাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে রোগটির সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সময়মতো টিকাদান, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন তারা।

এদিকে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর দেশের বিভিন্ন এলাকায় নজরদারি, চিকিৎসা সেবা এবং টিকাদান কার্যক্রম জোরদার করেছে। তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগজনক হওয়ায় জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচির পাশাপাশি মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ও চিকিৎসা ব্যবস্থাও আরও শক্তিশালী করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম সন্দেহে আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১,০০৯ রোগী

আজকে বাটি চালান দিয়েও নি'ষি'দ্ধ আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না : আউয়াল

পলাশী দিবস উপলক্ষে ঢাবি ছাত্রশিবিরের ‘পলাশী থেকে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাবি ক্যাম্পাসকে শিক্ষার নিরাপদ প্রাঙ্গণ করার দাবিতে প্রক্টরকে স্মারকলিপি দিল ছাত্রশিবির

বগুড়ায় অ’প’হ’রণের ৫৩ দিন পর উদ্ধার হয়েছে পুলিশ কন্যা তামান্না

ধামরাইয়ে উচ্ছেদ অভিযানে হকারদের হামলা, আহত ২