আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের মিছিল
জয়পুরহাট প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে ‘প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল’ করেছে জেলা ছাত্রদল।
আজ সোমবার (২২ জুন) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি জয়পুরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন-জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সহসভাপতি হারুনুর রশীদ হারুন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আরেফিন ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের সাধারণ মানুষ হত্যা, গুম, নির্যাতন ও নির্মম হামলার শিকার হয়েছে। সেই রক্তক্ষয়ী ও অন্ধকার প্রেক্ষাপটের পর দেশের মানুষ আর কোনোভাবেই আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতি দেখতে চায় না।
আরও পড়ুননেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা যদি এখন কোনোভাবে রূপ পরিবর্তন করে আওয়ামী লীগের পুনর্বাসন বা প্রত্যাবর্তনের অপচেষ্টা চালায়, তবে দেশের গণতন্ত্রকামী জনগণ তা কঠোর হস্তে দমন করবে। ছাত্রদল যেকোনো অগণতান্ত্রিক ও জনবিরোধী চক্রান্তের বিরুদ্ধে রাজপথে সব সময় প্রস্তুত রয়েছে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের সব ধরনের জনবিরোধী কার্যক্রম কঠোরভাবে দমনের দাবি জানান এবং বিভিন্ন স্বৈরাচার বিরোধী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
মন্তব্য করুন

_medium_1782142350.jpg)


_medium_1782141911.jpg)



