ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ১০:৩০ এএম

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত

সিলেটের ৫ প্রবাসীর মৃত্যুতে গ্রামে শোক, মরদেহ দ্রুত দেশে আনার দাবি

সিলেটের ৫ প্রবাসীর মৃত্যুতে গ্রামে শোক, মরদেহ দ্রুত দেশে আনার দাবি, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যুতে নিজ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে স্বজনরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তারা।

প্রায় ২০ বছর ধরে কাতারে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন কানাইঘাটের আমরপুর গ্রামের জিবাল আহমদ। স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে ছিল তার সংসার। তার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।স্বজনরা জানান, পরিবারের দায়িত্ব ছিল একমাত্র তার কাঁধেই। এখন তার অনুপস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

একই অবস্থা পাশের গ্রামের জসিম উদ্দিনের। প্রায় ৯ বছর ধরে তিনি প্রবাসে ছিলেন। ধার-দেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি, দুই মাস পর দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।জিবাল ও জসিম ছাড়াও একই উপজেলার কাদির আহমদ, জুবায়ের আহমদ ও মোস্তাক আহমদের বাড়িতেও এখন শোকের পরিবেশ বিরাজ করছে।

আরও পড়ুন

স্বজনদের দাবি, দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে এনে যেন দাফনের ব্যবস্থা করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার ও সংশ্লিষ্টরা দাঁড়ান।

এ বিষয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।প্রসঙ্গত, গত রোববার স্থানীয় সময় সকালে কাতারের আল শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ৫ প্রবাসীর মৃত্যুতে গ্রামে শোক, মরদেহ দ্রুত দেশে আনার দাবি

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস : লড়াই ও সাফল্যের আদ্যোপান্ত

রাস্তা আটকে নির্মাণ সামগ্রী: বগুড়া জলেশ্বরীতলায় দিনভর যানজট

করতোয়া কুরিয়ার-এর কর্মকর্তা ও মাঠকর্মীদের পেমেন্ট ডিজিটাইজেশন হলো বিকাশ-এ

'বাবা তোমাকে ভালোবাসি, কখনো বলা হয়নি'