ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ১১:০৩ পিএম

বগুড়ায় একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ায় একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা মাত্রিক আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বগুড়ায় উদযাপিত হয়েছে একাত্তর টেলিভিশন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী। আজ রোববার (২১ জুন) সকাল ১১টায় বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই একাত্তর টেলিভিশনকে শুভেচ্ছা জানাতে প্রেস ক্লাবে জড়ো হন স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এস এম আবু সাঈদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

আরও পড়ুন

বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মোরাদ, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বিএনপি নেতা তাহাউদ্দিন নাঈম, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী এবং বগুড়া ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর সালেকুজ্জামান খান।

এছাড়া আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, সাংবাদিক নেতা মির্জা সেলিম রেজা, সবুর শাহ লোটাস, আবু কালাম আজাদ, আব্দুল ওয়াদুদ, প্রতীক ওমর, মমিনুর রশিদ শাইন, সুমন সরদার, আব্দুর রহিম এবং ব্যবসায়ী নেতা পরিমল কুমার রাজ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুন্দর দেশ গড়তে নিজেকে মেধাবী হিসাবে গড়ে তুলতে হবে : রাকসু ভিপি

পাবনার চাটমোহরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

বগুড়ার মহাস্থানগড় মাজারের উন্নয়ন কাজে প্রত্নতত্ত্ব বিভাগের বাধা, এলাকাবাসী ও মুসল্লিদের প্রতিবাদ 

কুড়িগ্রামের চিলমারীতে হাটের রাস্তার বেহাল দশা

বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা