ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ১০:০০ পিএম

নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে মাদরাসার ৩ শিক্ষার্থী নিহত

নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে মাদরাসার ৩ শিক্ষার্থী নিহত

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদরাসার তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

আজ রোববার (২১ জুন) রাতে উপজেলার পাঁচকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো কিশোরগঞ্জের হোসেনপুরের বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান ও একই এলাকার বাসিন্দা আবু জাফর।

স্থানীয় সূত্র জানায়, মাগরিবের সময় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা অজু করছিল। এসময় বজ্রপাত হলে চারজন আহত হয়। তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

নরসিংদী সিভিল সার্জন ডা. বুলবুল কবির বজ্রপাতে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হতাহতদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। আহত শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ভালো আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে মাদরাসার ৩ শিক্ষার্থী নিহত

ব্যাংক ডাকাতির মাধ্যমে বিগত সরকার আমানতের খিয়ানত করেছে : আহসানুল তৈয়ব জাকির

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

মাদারীপুরে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

বিশ্বকাপের হাজারতম ম্যাচ, ইতিহাসের খাতায় নতুন অধ্যায়

মোংলায় নারীকে পিটিয়ে জখম