ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৭:০২ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূয়া ডিবি আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূয়া ডিবি আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামে রাসেল(২৫) নামে এক ভূয়া ডিবি পরিচয়কারীকে আটক করেছে পুলিশ। আটককৃত রাসেল সলঙ্গা ইউনিয়নের সাতটিকরী গ্রামের মছের আলীর ছেলে। আজ রোববার (২১ জুন) দুপুর ১২টায় উপজেলার মালতিনগর গ্রামের জিন্নাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত রাসেল আজ রোববার (২১ জুন) সকালে  নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মালতিনগর গ্রামের জিন্নাহর বাড়িতে প্রবেশ করে। এসময় একটি মামলা থেকে রক্ষা করার কথা বলে পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি সলঙ্গা থানায় খবর দেন। খবর পেয়ে সলঙ্গা থানার এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রাসেলকে আটক করে।

আরও পড়ুন

এবিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ইয়াবা ও ৪ মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূয়া ডিবি আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

হান্নান মাসউদ এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ: ডেপুটি স্পিকার

বগুড়ার মোকামতলায় চাঞ্চল্যকর জোড়া খুন এক মাসেও মূল আসামিরা অধরা

বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন