ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৬:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্টেশনমাস্টারের ওপর হামলা, যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্টেশনমাস্টারের ওপর হামলা, যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শফিকুর রহমানের ওপর হামলা ও তার কক্ষ ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২১ জুন) সকালে কসবা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পরে স্টেশনমাস্টার বাদি হয়ে আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার সুমন মিয়া (২৪) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রোওমান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলওয়ে স্টেশনে আসে। এসময় ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা নিয়ে বসা এক মাছ চাষির কাছ থেকে কে বা কারা ১০০ টাকা ভাড়া হিসেবে আদায় করে। এই ঘটনায় নিয়ে সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি কসবা স্টেশন মাস্টার শফিকুর রহমানের কক্ষে গিয়ে তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে উত্তেজিত সুমন মিয়া স্টেশনমাস্টারের ওপর হামলা করে ও তার কক্ষ ভাঙচুর করে। এ সময় অফিসের টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশসহ মূল্যবান সামগ্রী ভাঙচুর করা হয়। পরে স্থানীয়রা সুমন মিয়াকে আটক করে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করে।

শফিকুর রহমান বলেন, প্রথমে সুমন মিয়া আমার কক্ষে এসে আমাকে গালাগাল করা শুরু করে। একপর্যায়ে সে আমার ওপর হামলা করে ও আমার কক্ষে থাকা কম্পিউটার মনিটরসহ বেশ কিছু জরুরি জিনিসপত্র ভাঙচুর ও ক্ষতি করেছে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আমি নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছি।

আরও পড়ুন

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, কসবা রেল স্টেশনের স্টেশন মাস্টারের ওপর হামলা ও তার কক্ষ ভাঙচুরের ঘটনায় আমরা এক যুবককে আটক করেছি। পরে তাকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কসবা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে আমরা কসবা থানা পুলিশের কাছ থেকে সুমনকে আমাদের হেফাজতে নিয়ে আসি। এ ঘটনায় স্টেশনমাস্টার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্টেশনমাস্টারের ওপর হামলা, যুবক গ্রেফতার

শিবচরে নিখোঁজের দুইদিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ আটক ১

অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

আন্তঃসীমান্ত নদী চুক্তি পর্যালোচনা করছে সরকার: পানিসম্পদমন্ত্রী