ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৬ ১০:৫২ পিএম

বগুড়ার ধুনটে হুইলচেয়ার পেলেন শতবর্ষী হারানি বেগম

ছবি: দৈনিক করতোয়া, বগুড়ার ধুনটে হুইলচেয়ার পেলেন শতবর্ষী হারানি বেগম

ধুনট (বগুড়া) প্রতিনিধি : হতদরিদ্র হারানি বেগমের বয়স পেরিয়েছে একশ’ বছর। তিনি বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের মৃত আব্দুল সেখের স্ত্রী। তার অভাব-অনটনের সংসার। বার্ধক্যজনিত অসুস্থতা ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাচল করতে পারছিলেন না এই অসহায় নারী। একটি হুইলচেয়ার কেনার সামর্থ্য নেই পরিবারটির। ফলে ঘরের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছিল তার জীবন। অবশেষে স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন অর্থায়নে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি হুইল চেয়ার।

অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম। আরও উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, উপদেষ্টা তোফায়েল আহম্মেদ, হেলাল উদ্দিন, আবু সুফিয়ান, নুরুল ইসলাম, সহ-সভপতি বরকত উল্লাহ আপাল, হাফিজুর রহমান, রাসেল মাহমুদ, রুহুল আমিন, মজনু, সুমন, রনি, ইদ্রিস, শাহাদত ও রাব্বি। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে হুইলচেয়ার পেলেন শতবর্ষী হারানি বেগম

খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও  জালিয়াতি চক্রের ৬ সদস্য  গ্রেফতার, উপকরণ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আ’লীগ নেতা গ্রেফতার

ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস: লড়াই ও সাফল্যের আদ্যোপান্ত

পাবনায় এক বিদ্যালয়ের সাত শিক্ষক  নিয়োগে অনিয়মের অভিযোগ