গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখলেন প্রধানমন্ত্রী
দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে রাজধানীতে। দেশসেরা খুদে ফুটবলারদের ফাইনাল ম্যাচ রাজধানীর আর্মি স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২০ জুন) বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে পৌঁছান। পরে তিনি খুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন।
সারা দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফাইনাল পর্বে খেলার সুযোগ পেয়েছে।
টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে বালিকা বিভাগে মুখোমুখি হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই ম্যাচটি মাঠে বসে দেখেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঅন্যদিকে, বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। এতে ১–০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
‘২২ লাখ শিক্ষার্থীর মহাযজ্ঞ’ শিরোনামের অংশে জানানো হয়, গত ৬ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র ও ১১ লাখের বেশি ছাত্রী অংশ নেয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদি আমিন জানান, ধাপে ধাপে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পার হয়ে প্রতিযোগীরা ঢাকার ফাইনাল পর্বে জায়গা করে নেয়। ভবিষ্যতে এই আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে এবং আগামী আসরে অন্তত ৫০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








