ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ০৮:১২ পিএম

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে আহত

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে আহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন, ধুনট উপজেলার বেলকুচি গ্রামের গোলাম মোস্তাফা সরকার (৫৫) ও তার ছেলে সুমন সরকার (২৭)। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেলকুচিগ্রামের বেলাল শেখের ছেলে জিয়ার সাথে প্রায় তিন মাস আগে পুকুরের মাটি কাটার বিষয় নিয়ে সুমন সরকারের চাচার সাথে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মিমাংসার জন্য বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তারই ধারাবাহিকতায় সুমন সরকারের বাবা ১৭ জুন রাত ৯টার দিকে জিয়াসহ তার বড় ভাই সেলিম শেখকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলেন। একারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর কিছু সময় পর সুমন সরকার ও তার বাবা বেলকুচি চারমাথা মোড়ে একটি চায়ের দোকানে টেলিভিশন দেখছিলেন। এ অবস্থায় জিয়া ও তার বড় ভাই সেলিম শেখ তাদের ওপর হামলা চালিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় সুমন সরকার আজ শুক্রবার (১৯ জুন) জিয়াসহ তিন জনের  বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে জিয়া বলেন, আমাদের সাথে তাদের কোন মারপিটের ঘটনা ঘটেনি। তারা আমাদের বিরুদ্ধে ষড়য়ন্ত্র মূলক ভাবে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করার জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে আহত

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ২

হাইতির বিপক্ষে ৭-১ গোলে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে ব্রাজিল

রাষ্ট্র সংস্কারে সরকারকে ছাড় দেওয়া হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরির সহজ আমল

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন হাকিমি