ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ০৩:৫০ পিএম

‎সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮

‎সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার পন্থিছিলা এলাকার হাজী পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় নারীসহ আটজন আহত হয়েছেন। তারা হলেন- ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক, রাকিবসহ মোট ৮ জন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার পন্থিছিলা স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মাসুম ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে একজন আরেকজনকে দেখে নেওয়া হুমকি দেয়। এর সূত্র ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন অনুসারীরা মিছিল নিয়ে ফকিরপাড়ায় আসলে দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে আলাউদ্দিন গ্রুপের পাঁচজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে একজন অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

‎মাসুম পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব রয়েছেন। অপরদিকে আলাউদ্দিন পৌরসভার শ্রমিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। দুজনেই পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা। তার মধ্যে মাসুম ফকিরপাড়া, আলাউদ্দিন হাজীপাড়ার বাসিন্দা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষ থানায় এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮

জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

সন্ধ্যার মধ্যে দেশের ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কবার্তা

প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তাকে বদলি