ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ১০:৩৮ পিএম

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় আসিফ সিরাজ রব্বানীকে সংবর্ধনা

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় আসিফ সিরাজ রব্বানীকে সংবর্ধনা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শেরপুর উপজেলা ও শহর বিএনপি কর্তৃক আসিফ সিরাজ রব্বানীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৫ টায় খেজুরতলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ।

আরও পড়ুন

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশিদ আপেল, যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, কৃষকদলের আহবায়ক আবু ছাইদ প্রমূখ। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আসিফ সিরাজ রব্বানীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা রোগে আক্রান্ত শিশু লামিয়া আক্তার বাঁচতে চায়

পঞ্চগড়ে বালু উত্তোলনের সময় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

পলিনেট পদ্ধতিতে শসা চাষে ঝুঁকছেন বগুড়ার সোনাতলার কৃষক

বগুড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূকে এসিড নিক্ষেপ, স্বামী পলাতক

ঠাকুরগাঁওয়ে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার