ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ১০:১১ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবন ও ইভটিজিংয়ের অভিযোগে ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার আদালত পরিচালনা করে ওই কারাদণ্ড প্রদান করেন।

আদালত মাদকসেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাওভাঙ্গা গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে মনজেল ইসলাম (২২) ও হেয়াতপুর কান্চাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহিদ হাসান (২৫) তাদের ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়াও ইভটিজিং করার অভিযোগে বড় মাগুরা গ্রামের ইয়াদ আলীর ছেলে রাজু মিয়াকে (৩৫) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বলে নবাবগঞ্জ থানার এসআই জামিউল ইসলাম জানান।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, ঘটনাটি ঘটেছে দুপুরে পরিবারের পক্ষ থেকে রাতে তাদেরকে জানানো হলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা রোগে আক্রান্ত শিশু লামিয়া আক্তার বাঁচতে চায়

পঞ্চগড়ে বালু উত্তোলনের সময় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

পলিনেট পদ্ধতিতে শসা চাষে ঝুঁকছেন বগুড়ার সোনাতলার কৃষক

বগুড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূকে এসিড নিক্ষেপ, স্বামী পলাতক

ঠাকুরগাঁওয়ে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার