রংপুরের তারাগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবন ও বহনের দায়ে জাকির হোসেন(৪২) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দুইশত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার রাত আটটায় উপজেলার কুশা ইউনিয়নের পঞ্চায়েত পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। এসময় রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এস এম এলতাস উদ্দিন প্রসিকিউশন দাখিল করেন।
মন্তব্য করুন








