ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৬ ১২:৪১ এএম

সেনেগালের মুখোমুখি ফ্রান্স, শুরুর একাদশে আছেন যারা

ছবি : সংগৃহীত, সেনেগালের মুখোমুখি ফ্রান্স, শুরুর একাদশে আছেন যারা

স্পোর্টস ডেস্ক : ২০০২ বিশ্বকাপের সেই দুঃস্বপ্ন এখনও ভুলতে পারেনি ফ্রান্স। ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে নেমে নিজেদের প্রথম ম্যাচেই সেনেগালের কাছে ১-০ গোলে হেরে বড় অঘটনের শিকার হয়েছিল তারা। সেই ধাক্কা আর সামলে উঠতে না পেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তৎকালীন চ্যাম্পিয়নরা।

দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও সেনেগাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। হ্যাটট্রিক ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে দিদিয়ে দেশমের দল। অন্যদিকে ২০০২ সালের ইতিহাসের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে সেনেগাল।

ম্যাচের আগে দুই দলই একাদশ ঘোষণা করেছে। শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে ইউরোপ ও আফ্রিকার দুই পরাশক্তি।

বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করছে ফ্রান্স। প্রস্তুতি পর্বে শেষ চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে তারা। এর মধ্যে কলম্বিয়াকে ৩-১ ও ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে ফরাসিরা। সর্বশেষ উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন মাইকেল ওলিসে। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও ওলিসের আক্রমণভাগ যেকোনো রক্ষণভাগের জন্যই বড় হুমকি। তবে শেষ পাঁচ ম্যাচেই গোল হজম করায় রক্ষণভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে ফ্রান্স।

অন্যদিকে পাপে থিয়াওয়ের সেনেগাল প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো ফল না পেলেও তাদের কাউন্টার অ্যাটাক ভীষণ ভয়ঙ্কর। সাদিও মানে ও নিকোলাস জ্যাকসনের গতি এবং কালিদু কুলিবালির নেতৃত্বে রক্ষণভাগ ফ্রান্সকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

আরও পড়ুন

কাগজে-কলমে এগিয়ে ফ্রান্স হলেও সেনেগালের বিপক্ষে সহজ ম্যাচের আশা করছে না কেউ। এখন দেখার বিষয়, এমবাপ্পেদের ফ্রান্স ২০০২ সালের সেই হারের প্রতিশোধ নিতে পারে, নাকি আবারও বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ে সেনেগাল।

ফ্রান্সের একাদশ: মাইগনান, কুন্দে, সালিবা, উপামেকানো, থিও হার্নান্দেজ, চুয়ামেনি, রাবিও, দেম্বেলে, অলিসে, দুয়ে, এমবাপ্পে।

সেনেগালের একাদশ: এদুয়ার্দ মঁদি, কালিদু কুলিবালি, নিয়াখাতে, ইসমাইলা সার, ইদ্রিসা গানা গেয়ে, পাপে গেয়ে, লামিন কামারা, ক্রেপিন দিয়াত্তা, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি ফ্রান্স, শুরুর একাদশে আছেন যারা

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছেন বিয়ের প্রস্তুতি

আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

দিনাজপুরের বিরলের সেই নবজাতক পেল নতুন ঠিকানা

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত