ঠাকুরগাঁওয়ে ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে ফজলুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (১৬ জুন) উপজেলার শৌলা দোগাছী (লিটলডোবা) গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ফজলুর রহমান গত ১২-১৩ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার দিন সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে বাড়ির বাইরে যান। দুপুর ১২টার দিকে তার ৬বছর বয়সী ছোট ছেলে রিমন স্কুল থেকে বাড়ি ফিরে ঘরের ভেতর বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
আরও পড়ুনএসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ফজলুর রহমানের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, এই ঘটনায় নিহতের বড় ছেলে মো. মেহের আলী (২৩) বাদি হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন



_medium_1781629385.jpg)



