দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী অভিযানে ১৫ দিনে নারীসহ আটক ৪০
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫দিনে নারীসহ ৪০ জনকে আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ২৫টি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় মাদকের আগ্রাসন নিয়ন্ত্রণের জন্য ১ জুন থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, গাঁজা ও চোলাই মদ জব্দ করেছে।
অভিযানের অংশ হিসেবে শুধুমাত্র গতকাল সোমবার দিবাগত রাতেই থানার ওসি সাইফুল ইসলাম সরকারের নেতৃত্বে নারীসহ ৫ মাদক কারবারিকে মাদকসহ আটক এবং ১ হাজার ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা ও ১০ লিটার চোলাই মদ জব্দ করেছেন।
আরও পড়ুনএসময় আটক মাদক কারবারিরা হলো, আসমান আলী, মারিয়া সরেন, লাইলী বেগম, তাজমল হোসেন ও সবুজ মিয়া। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তবর্তী বিরামপুর উপজেলা থেকে মাদক নির্মূল ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন








