ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ১১:৫৮ এএম

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি বিধ্বস্ত হয়। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ শুরু করে। একই সঙ্গে বিমানবাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় অ্যাডওয়ার্ডস ঘাঁটি কর্তৃপক্ষ জানায়, বিমানঘাঁটির রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব বিমান সেখানে অবতরণ করার কথা সেগুলো অন্যত্র পাঠানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থী পাস স্থগিত করা হয়েছে।

৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। এটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। বিশাল আকারের এই বিমানের ডাকনাম ‘দ্য বাফ’ যা ‘বিগ আগলি ফ্যাট’র সংক্ষিপ্ত রূপ। সম্প্রতি ইরানে চালানো বোমা হামলায় বিমানটি ব্যবহার করা হয় বলে জানা গেছে। বিমানটি সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে কয়েকশ’ সাধারণ বোমা বা ৩২টি পারমাণবিক অস্ত্র সংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতাও আছে। 

আরও পড়ুন

সাধারণত বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেসে পাঁচজন ক্রু থাকেন। তাদের মধ্যে একজন কমান্ডার, একজন পাইলট, একজন রাডার নেভিগেটর, একজন নেভিগেটর ও একজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

সন্ধ্যার মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও পুশইনের চেষ্টা

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প 

আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ