ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ১০:৪৬ পিএম

বগুড়ার আদমদিঘীতে চার মাদকসেবী ও কারবারির কারাদন্ড

বগুড়ার আদমদিঘীতে চার মাদকসেবী ও কারবারির কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে পৃথক অভিযানে ৪ মাদকসেবী ও কারবারিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। আজ সোমবার (১৫ জুন) দুপুরে আদমদিঘীর বিভিন্ন স্থান থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক বিক্রেতা ও আরো দুজন সেবনকারীকে গ্রেফতার করে সাজা দেয়া হয়।

ডিএনসি সূত্র জানায়, সাজাপ্রাপ্ত আসামিরা হলো,আদমদিঘীর শাওইল কাঞ্চনপাড়ার ইয়াছিন শেখের ছেলে মো: লিটন শেখ (৩২) ও একই উপজেলার একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আনোয়ার হোসেন রানা (২৫),রাজন বাঁশফোড় সান্তাহার চা-বাগান হরিজন পল্লীর যমুনা বাঁশ ফোঁড়ের ছেলে ও রাকিব হোসেন চা-বাগান কলোনীর শামছুজ্জামানের ছেলে।

ডিএনসি,বগুড়া এর ‘খ’ সার্কেলের একটি দলের সহযোগিতায় আদমদীঘি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই ২জন আসামিকে ১০০ গ্রাম গাঁজা ও ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে সাজা দেয়া হয়।

এদের মধ্যে ১ জনকে ৬ মাসের এবং  আরো ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। সেইসাথে ওই দুজনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

আরও পড়ুন

এদিকে,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজন বাঁশফোড় (৪৪) ও রাকিব হোসেন (২২) নামের  দুই মাদক সেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম জেল-জরিমানার আদেশ দেন।

আজ সোমবার (১৫ জুন) বিকেলে তাদের বিরুদ্ধে এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো, রাজন বাঁশফোড় সান্তাহার চা-বাগান হরিজন পল্লীর যমুনা বাঁশ ফোঁড়ের ছেলে ও রাকিব হোসেন চা-বাগান কলোনীর শামছুজ্জামানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে উল্লেখিত দুই ব্যক্তিকে চা-বাগান এলাকা থেকে গাঁজাসহ সেবনের সরঞ্জামানসহ আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম রাজন বাঁশ ফোড়কে ১০ দিনের ও রাকিব হোসেনকে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও উভয়কে ১০০ টাকা করে জরিমানা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয় নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের তৎক্ষনিক বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদিঘীতে চার মাদকসেবী ও কারবারির কারাদন্ড

সিট বণ্টন নীতিমালা সংস্কার ও শাহবাগ থানায় হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচারের দাবিতে শিবিরের স্মারকলিপি প্রদান 

বগুড়ার কাহালু’র জামগ্রামে বিষধর পদ্মগোখরো উদ্ধার, নির্জন স্থানে অবমুক্ত করা হলো

বগুড়ায় দুই ছেলের নামে ইউপি গঠনের অভিযোগ : সংসদে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

গাইবান্ধায় রাম মন্দির নির্মাণে বাধা ও অবমাননার অভিযোগ : ঢাবিতে সনাতন শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ার জোড়া খুনের ঘটনায় সন্দিগ্ধ আসামি কাশেম সাকিদার গ্রেফতার, ২ দিনের রিমান্ড মঞ্জুর