জবি শাখা সনাতন বিদ্যার্থী সংসদের নবীনবরণ অনুষ্ঠিত
জবি প্রতিনিধি: সনাতন বিদ্যার্থী সংসদ (এসবিএস), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের সনাতনী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা শ্রী পরিমল চন্দ্র। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতী রাণী রায় চৌধুরীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। নবীন শিক্ষার্থীদের এই জ্ঞানচর্চার পরিবেশকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং আগামীর বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সনাতন বিদ্যার্থী সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন কুমার দাস বলেন, “নবীনবরণ অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন ও সফলভাবে সম্পন্ন হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি সিনিয়র-জুনিয়রদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক পরিচয়ের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে।”
আরও পড়ুনসংগঠনের সাধারণ সম্পাদক দীপা রাণী দেবনাথ বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে পদার্পণকারী শিক্ষার্থীদের উচ্ছ্বাস, স্বপ্ন ও সম্ভাবনা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি, এই নবীনরাই আগামী দিনে বিশ্ববিদ্যালয় ও সমাজের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
নবীনবরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ধর্মীয় সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন এবং সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।
অনুষ্ঠানটি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা জানান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








