ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০২:০৪ এএম

হে ঈশ্বর আমাকে আরও একবার এই অভিজ্ঞতা দেওয়ার জন্য ধন্যবাদ : ফেসবুক পোস্টে নেইমার

ছবি : সংগৃহীত, হে ঈশ্বর আমাকে আরও একবার এই অভিজ্ঞতা দেওয়ার জন্য ধন্যবাদ : ফেসবুক পোস্টে নেইমার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ অভিযানের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোটের কারণে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারছেন না দলের অন্যতম ভরসা নেইমার জুনিয়র। তবে শারীরিকভাবে মাঠের বাইরে থাকলেও মানসিকভাবে দলের সঙ্গেই আছেন এই ব্রাজিলিয়ান তারকা।

বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নেইমার লিখেছেন, হে ঈশ্বর আমাকে আরও একবার এই অভিজ্ঞতা দেওয়ার জন্য ধন্যবাদ।

পিঠের কাফ মাসলের চোটের কারণে গত ১০ দিন ধরে দলের মূল অনুশীলনের বাইরে রয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। বর্তমানে নিয়মিত ফিজিওথেরাপি ও নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। গত সোমবার তার চোটের সর্বশেষ অবস্থা মূল্যায়নে এমআরআই পরীক্ষা করা হয়।

আরও পড়ুন

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমারের সেরে ওঠার প্রক্রিয়া আশাব্যঞ্জক। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার কোনো সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, সাইড বেঞ্চ থেকেই সতীর্থদের লড়াই দেখবেন তিনি। এমনকি আগামী শুক্রবার হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তার অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কোচিং স্টাফ সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হে ঈশ্বর আমাকে আরও একবার এই অভিজ্ঞতা দেওয়ার জন্য ধন্যবাদ : ফেসবুক পোস্টে নেইমার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

নেইমারের মাঠে ফেরা নিয়ে যা বললেন ভিনিসিয়ুস

ইরান সংঘাত বন্ধে ট্রাম্প-স্টারমার ফোনালাপ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: খুলশী থানার ওসিকে প্রত্যাহার