দু’জনই মৌ...
বিনোদন ডেস্কঃ একজন সাদিয়া ইসলাম মৌ, অন্যজন তাহমিনা সুলতানা মৌ। সায়িদা ইসলাম মৌ এই দেশের মডেলিং জগতের পথিকৃৎ। পাশাপাশি তিনি একজন গুনী নৃত্যশিল্পী এবং অভিনেত্রীও বটে।
তবে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি বাংলাদেশের মডেলিং জগতে যে আধিপত্য তৈরী করেছিলেন পরবর্তীতে সেই আধিপত্য আর কেউই ভাঙ্গতে পারেনি কিংবা ছাড়িয়ে যেতে পারেনি। মৌ’তে অনুপ্রাণিত হয়ে অনেকেই মডেলিং জগতে এসেছিলেন। কিন্তু যুগে যুগে মৌ-ই মডেলিং জগতে সেরা হয়ে রইলেন। মৌ এখনো বিজ্ঞাপনে, নৃত্যে এবং অভিনয়ে ব্যস্ত।
এদিকে তাহমিনা সুলতানা মৌ এই সময়ে এসে তার অভিনয় জীবনের সেরা সময়টুকুই পার করছেন। ভিন্ন ভিন্ন ধরনের গল্পের নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিন করার সুযোগ পাচ্ছেন তিনি। যেসব চরিত্র দর্শকের কাছে বেশ সমাদৃতও হচ্ছে। মৌ নিজেও জানতেন না যে অভিনয় জীবনের চলার পথে তার অভিনয় ক্যারিয়ারে এই সুন্দর সময়টা অপেক্ষা করছিলো।
আরও পড়ুনমৌয়ের ভাষ্যমতে, এই সময়টা তিনি দারুণ উপভোগ করছেন এবং আগামীতে আরো ভালো ভালো গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1781356872.jpg)
_medium_1781354135.jpg)
_medium_1781349695.jpg)


_medium_1781366175.jpg)
