ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০২:২৯ পিএম

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী

আগামী নভেম্বরের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শুক্রবার (১২ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, "রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর লক্ষ্য বাস্তবায়নে আমাদের হাতে সময় খুব বেশি নেই। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে দ্রুততার সাথে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আশা করছি, নভেম্বরেই এটি উৎপাদনে যাবে।

বিদ্যুৎ খাতের সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে মন্ত্রী বলেন, আগের সরকার ‘ক্যাপাসিটি চার্জের’ নামে দেশে বড় ধরনের আর্থিক বোঝা রেখে গেছে। তবে নতুন সরকার চাইলেই আইনি জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে সবকিছু পরিবর্তন করতে পারছে না। বিষয়গুলো আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে এবং বিদ্যমান চুক্তিগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

দেশের অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিগত সরকার বিদ্যুৎ খাতের সম্প্রসারণ করলেও উৎপাদন, সঞ্চালন ও বিতরণের মধ্যে কার্যকর সমন্বয় করেনি। উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বাড়লেও বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন না হওয়ায় অনেক জায়গায় মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে না।

তিনি আরও জানান, অপরিকল্পিত বিতরণ লাইনের কারণে সৃষ্ট এই সমস্যা সমাধানের লক্ষ্যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর সাথে বৈঠক করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বিতরণ ব্যবস্থার ত্রুটিগুলো দূর করে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

দৌলতপুর সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইন চেষ্টায় বিজিবি ও স্থানীয়দের বাঁধা

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপ ফুটবলের ৩ উদ্বোধনী সময় সূচি

উন্নয়ন ব্যয়ে বড় জোর, বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সিপিডি