ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৯:৪৪ পিএম

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ সদস্যের ডায়রিয়া, ১ জনের মৃত্যু

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ সদস্যের ডায়রিয়া, ১ জনের মৃত্যু

খুলনায় একটি পরিবারে পাঁচজন সদস্য  আম খাওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন।

তাদের মধ্যে আজ বুধবার (১০ জুন) বিকেলে লতিকা সানা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের এ ঘটনায় একই পরিবারের আরও চার সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অসুস্থরা হলেন— তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে পরিবারটির ছয় সদস্যের মধ্যে পাঁচজন সদস্য স্থানীয় হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। আম খাওয়া পাঁচজনই পরদিন ভোর থেকে পেটের সমস্যায় ভুগতে শুরু করেন।

তাদের বারবার পাতলা পায়খানা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। একপর্যায়ে অবস্থার অবনতি হলে বিকেলে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

নিহতের ভাইপো সাংবাদিক নিতিশ সানা জানান, বাজার থেকে কেনা আম রাতে খাওয়ার পর পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন।ভোর থেকে তাদের পেট খারাপ হয় এবং পরবর্তীতে ডায়রিয়ায় আক্রান্ত হন। বিশেষ করে তার জেঠিমা লতিকা সানার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে বুধবার বিকেলে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, আমে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে।অথবা বাড়িতে সংরক্ষণের পর কোনোভাবে বিষাক্ত পদার্থের সংস্পর্শেও আসতে পারে। যা খেয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ সদস্যের ডায়রিয়া, ১ জনের মৃত্যু

ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বর্তমান সরকার: শামা ওবায়েদ

রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শামীম আরা চৌধুরী

পাবনার চাটমোহরে মাদকসেবীর কারাদণ্ড

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় নিহত কৃষকদল নেতার দাফন সম্পন্ন

বগুড়া মহানগর বিএনপির কমিটি গঠন : হিরু সভাপতি, মনি সম্পাদক