ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৯:১৩ পিএম

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি: ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ার ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা কুমিল্লার হোমনা উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষার্থী প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে প্রেমিকা তাৎক্ষণিকভাবে ছাত্রাবাসের ম্যানেজারকে অবহিত করেন। পরে ম্যানেজার ও আশপাশের কক্ষের কয়েকজন শিক্ষার্থী রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাবির ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনোয়ারুল কবির ভুঁইয়া। তিনি বলেন, ঘটনা শুনেই আমরা কয়েকজন শিক্ষক এখানে এসেছি। কোনোভাবেই আমরা এটা ব্যাখ্যা করতে পারছি না যে এমন একটা মেধাবী শিক্ষার্থী এ রকম সিদ্ধান্ত নেবে, আমরা এটা কখনো ধারণা করতে পারিনি। তার সহপাঠীদের সাথেও কথা বলে জানতে পারলাম, তারাও এ বিষয়ে আগে থেকে কিছুই জানতো না।

তার যে একটা চলমান সমস্যা যাচ্ছে এটা সম্পর্কে তার সহপাঠীরাও অবগত ছিল না। এ জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্কটা আরও ভালো হওয়া উচিত, যেন তাদের সমস্যার কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারে। আর যে অপ্রত্যাশিত ঘটনাটা আজ ঘটে গেছে এটা আমাদের বিভাগে পূর্বে কখনোই ঘটেনি। তিনি আরও বলেন, তার পরিবারের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন মরদেহ যেন ময়নাতদন্তের জন্য না পাঠানো হয়।

আরও পড়ুন

আমরা এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলেছি এবং সুরতহাল শেষে তার মরদেহ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে রাখা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, দুপুর আড়াইটার দিকে আমরা ঘটনাটি জানতে পারি। এরপর আমরা পুলিশ ফোর্সকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে পুলিশের সুরতহালের মাধ্যমে জানা গেছে যে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

তার গায়ে কোনো আঘাতের চিহ্ন বা কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ওই শিক্ষার্থী প্রেমিকার সঙ্গে ভিডিওকলে থাকা অবস্থায় আত্মহত্যা শুরু করলে তার প্রেমিকা তার কাছের বন্ধুবান্ধব ও মেসের কেয়ারটেকারকে জানায়। এরপর তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

রাজশাহী মহানগরীল মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় থাকা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

মধ্যরাতের আগুনে পুড়লো বগুড়ার সারিয়াকান্দি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল

বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন: বগুড়ার দুই নারী খামারিকে বিশেষ সম্মাননা প্রদান ‎

বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

দিনাজপুরের চিরিরবন্দরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

থানায় আগুন দেওয়া সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়