ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ০২:০৪ পিএম

বড় জয় ফ্রান্সের, জিতেছে নেদারল্যান্ডসও

বড় জয় ফ্রান্সের, জিতেছে নেদারল্যান্ডসও, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে ফ্রান্স। মাইকেল ওলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়েছে দেশমের দল। অন্য প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। 

বৃহস্পতিবার আইভরি কোস্টের সঙ্গে ২-১ গোলে হারের ধাক্কা সামলে লিলের ডেক্যাথলন অ্যারেনায় এই জয়ে স্বস্তি ফিরেছে ফরাসি শিবিরে। ম্যাচের শুরু থেকে ফ্রান্স আক্রমণ করলেও গোল পায়নি।  তবে ম্যাচের ৪৩ মিনিটে ডেডলক ভাঙেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার ওলিসে। উসমান দেম্বেলের শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ওলিসের পায়ে চলে আসে, সেখান থেকে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।

বিরতির চার মিনিট পর বক্সের কোণ থেকে চোখধাঁধানো শটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ওলিসে। ৬৪ মিনিটে প্যাট্রিক কেলির দারুণ গোলে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দিয়েছিল নর্দার্ন আয়ারল্যান্ড। ৭৫ মিনিটে ২০ গজ দূর থেকে বাঁকানো শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ফ্রান্স। ওলিসের হ্যাটট্রিকের রাতে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গী ছিল কেবলই আক্ষেপ।  ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন তিনি।

আরও পড়ুন

এদিকে টানা ১৪ বছর ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা দিদিয়ের দেশমের এটি ছিল ঘরের মাঠে তার শেষ ম্যাচ। ম্যাচ শুরুর আগে আতশবাজি ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরো দলকে বিদায় জানায় ফরাসি সমর্থকরা।   ১৬ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স । ‘আই’ গ্রুপে ফ্রান্সের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় জয় ফ্রান্সের, জিতেছে নেদারল্যান্ডসও

হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ভিত্তিহীন : শিক্ষা মন্ত্রণালয়

শর্ত মেনে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা : তথ্য উপদেষ্টা

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রলি চাপায় চালকের মৃত্যু

নাটোরের সিংড়ায় শখের আঙুর চাষই এখন শিক্ষকের সাফল্যের গল্প