ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০৮:৫৫ রাত

বগুড়ায় মাদককারবারির জামিন নামঞ্জুর

বগুড়ায় মাদককারবারির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বগুড়ায় দেড় হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতারকৃত মাদককারবারি হজরত আলীর (৫৬) জামিনের আবেদন বগুড়ার অবকাশকালিন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) ওই আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল গোপনসূত্রে সংবাদ পেয়ে তার বিভাগীয় স্টাফদের সঙ্গে নিয়ে গত ১১ মে বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাচাইল নিশ্চিন্তপুর গ্রামের ফজলাল প্রাংয়ের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে আসামি হজরত আলীকে গ্রেফতার করেন।

এসময় হযরত আলীর শয়ন ঘর তল্লাশি করে তার ট্রাঙ্কের মধ্যে রাখা দেড় হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে শিবগঞ্জ থানায় সোপার্দ করা হয় এবং আসলাম আলী মন্ডল বাদি হয়ে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. আবু নুর আলম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদককারবারির জামিন নামঞ্জুর

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত অর্ধশত

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

নির্বাচনের পরের দিন বিসিবি পরিচালকের পদত্যাগ

রূপগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা