ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০৭:৫৮ বিকাল

রংপুরের তারাগঞ্জে টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা মালিকের জরিমানা

রংপুরের তারাগঞ্জে টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা মালিকের জরিমানা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে পুরাতন টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের অভিযোগে ‘এয়ার ওয়েল’ নামের একটি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৮ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আসমা উল হুসনা অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত কারখানাটির মালিক হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার অফিসার্স কলোনী এলাকার মৃত শামিমের ছেলে রাজু আহম্মেদ। উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় এ কারখানা স্থাপন করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন এয়ার ওয়েল নামের একটি কারখানা স্থাপন করে প্রকাশ্যে পুরাতন টায়ার পুড়িয়ে তেল তৈরির কাজ চালাচ্ছিলেন ওই ব্যবসায়ী। এতে তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ায় পরিবশে দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছিল ওই এলাকার মাঠের ফসল।

আরও পড়ুন

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আসমা উল হুসনা জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় মাদকসহ আটক দুই

জয়পুরহাটের কালাইয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলের সংঘর্ষ, প্রার্থীসহ আহত ৯

দিনাজপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কলম বিরতি পালন

ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

নওগাঁর মান্দায় আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২