ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০৬:২৫ বিকাল

নানাকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী হিমি

নানাকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী হিমি

গতকাল দুপুরে নিখোঁজ হন ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা।
 
রাত ৮টার দিকে বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তিনি জানান, মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তার নানা হারিয়ে গিয়েছিল। এ বিষয়ে অনুসারীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছিলেন তিনি।
 
বেশি সময় উদ্বিগ্ন থাকতে হয়নি অভিনেত্রীকে। রাত ১২টার দিকেই জানালেন, তার নানার খোঁজ পাওয়া গিয়েছে। নিজের আগের পোস্টে আপডেট দিয়ে লেখেন, 'আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গিয়েছে।'
 
এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারিও হিমির নানা নিখোঁজ হয়েছিলেন। মূলত তার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। তাই বারবার এমন ঘটনা ঘটছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানাকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী হিমি

মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন

কঠিন সময়েও নিজেকে শান্ত রাখবেন যেভাবে

শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

মিনিস্টারের নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়া ৫০ জনের চাকরি