ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬ ১০:২২ পিএম

বিশ্বকাপ খেলতে মেক্সিকোতে ইরানের ফুটবল দল

বিশ্বকাপ খেলতে মেক্সিকোতে ইরানের ফুটবল দল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় ভোর ৫টার কিছু পর দলটি সেখানে পৌঁছায়। তিজুয়ানা শহরটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর ঠিক সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত।

চরম রাজনৈতিক উত্তেজনায় শেষ মুহূর্তে খেলোয়াড়দের জন্য মার্কিন ভিসার জটিলতা কাটলেও প্রশাসনিক কর্মকর্তারা ভিসা পাননি। এ কারণে অ্যারিজোনার পরিকল্পিত বেস ক্যাম্প বাতিল করে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় অবস্থান নিয়েছে ইরান দল। ইরান ফুটবল দলকে আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা নিয়ে সমস্যা হতে পারে, এই চিন্তায় তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে মেক্সিকোতে ক্যাম্প নেওয়ার কথা বলে। পরে যুক্তরাষ্ট্র তাদের সব খেলোয়াড়কে ভিসা দেয়, তবে দলের কিছু গুরুত্বপূর্ণ স্টাফ (যেমন ম্যানেজমেন্ট ও প্রশাসনিক লোকজন) ভিসা পাননি।

আরও পড়ুন

‘জি’ গ্রুপের দল ইরান তাদের প্রথম দুই ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে ইরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত