ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০১:০৭ দুপুর

নওগাঁর পোরশা সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয় জনতা

নওগাঁর পোরশা সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয় জনতা, ছবি: দৈনিক করতোয়া।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বাংলাদেশে অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী। গতকাল রোববার (৭ জুন) রাতে উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পোরশা সীমান্তের নিতপুর এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি টের পেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সীমান্তে শক্ত অবস্থান নেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাও লাঠিসোটা নিয়ে বিজিবি’র সঙ্গে যোগ দেন। বাড়তি নিরাপত্তার জন্য সেখানে আনসার সদস্যদের মোতায়েন করা হয়। বিজিবি, আনসার ও এলাকাবাসীর অনড় অবস্থানের মুখে বিএসএফ অনেক চেষ্টার পরে পিছু হটতে বাধ্য হয়।

১৬বিজিবি’র নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আমির হোসেন জানান, ঘটনার দিন সন্ধ্যার পর থেকে ১৫-২০ জন ভারতীয় নাগরিকদের নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বিএসএফ। আমরা বিজিবিসহ স্থানীয় জনসাধারণ শক্ত অবস্থানে থাকায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তের অবস্থা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫

নওগাঁর পোরশা সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয় জনতা

কোনো চুক্তি হলে তা মেনে নেয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় থাকবে না : ট্রাম্প

৭০ ঘণ্টা পর সেই ১০ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিলো বিএসএফ

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন