বগুড়ার আদমদীঘি সদর ইউপির প্রায় ৩ কোটি টাকার বাজেট ঘোষণা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি সদর ইউনয়ন পরিষদের আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৭ জুন) বিকেলে আদমদীঘি ইউপি ভবনের সভা কক্ষে এই বাজেট ঘোষণা করেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। বাজেটে ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার রাজস্ব আয় দেখানো হয়েছে।
অপরদিকে ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৪৭০ টাকা। উদ্বৃত্ত দেখিয়েছেন ৪ লাখ ২ হাজার ৯০ টাকা। বাজেট অনুষ্ঠানে বাজেট উপস্থাপনা করেন ইউপি সচিব সোহেল রানা।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি অফিসার জাহিদুল আনোয়ার, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, রেজাউল করিম বাপ্পি, জিল্লুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, কোরবান আলী, হারুনুর রশিদ, তাজুল ইসলাম, সামছুন্নাহার, হেলাল উদ্দিন, এনামুল হক শাহ প্রমুখ।
মন্তব্য করুন






_medium_1780843445.jpg)
