ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৮:১৮ রাত

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবির সংগীত শিল্পী মিলনের মৃত্যু

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবির সংগীত শিল্পী মিলনের মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডের খাদ্য গুদাম সংলগ্ন চাতালপট্টি মহল্লার বাসিন্দা মৃত ইউনুস আলী মোল্লার (ডিআইবি) ছেলে সংগীত শিল্পী ফারুকুল ইসলাম মিলন (৫৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল  করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেল যোগে জয়পুরহাটে যাবার সময় কাশিয়াবাড়ি নামকস্থানে ছাগলে সাথে ধাক্কা লেগে সে সড়কে ছিটকে পড়ে। এতে তার মাথা ও বুকের হাড় ভেঙ্গে গিয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়া হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

হাসপাতলে ভর্তির ২ দিন পর চিকিৎসারত অবস্থায় সে মৃত্যুবরণ করেন। মিলন দীর্ঘদিন ধরে পাঁচবিবির সঙ্গীতাঙ্গনে একজন প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন। সে শিল্পকলা একাডেমি, তথ্য অফিস ছাড়াও জেলায় সরকারি তালিকাভুক্ত সংগীতশিল্পী হিসেবে নিয়মিত গান পরিবেশন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবির সংগীত শিল্পী মিলনের মৃত্যু

কলাপাড়ায় নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার

বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

নোয়াখালীতে আ. লীগের মিছিল-হামলার পর থানার ওসি প্রত্যাহার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার, মদ উদ্ধার