ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০৭:৩৫ বিকাল

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য খাতে দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে অ্যাম্বুলেন্স উৎপাদন নিয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ (৬ জুন) শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরিসংক্রান্ত সভা’ শীর্ষক এই বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন

 

বৈঠকে দেশীয় প্রযুক্তি ও স্থানীয় শিল্প সক্ষমতা কাজে লাগিয়ে আধুনিক অ্যাম্বুলেন্স উৎপাদনের সম্ভাবনা, প্রয়োজনীয় অবকাঠামো এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাম্বুলেন্স ব্যবহারের বিভিন্ন দিকও পর্যালোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ার ধুনটে যুবদল নেতার উপর ককটেল হামলা, শ্রমিকলীগ নেতা গ্রেফতার

'আর্জেন্টিনার সাপোর্টার বেশি, জার্সি ও বিক্রি হচ্ছে বেশি'

জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

মানিকগঞ্জে ষাটোর্ধ্ব বৃদ্ধা ভিক্ষুককে সাহায্যের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ