ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০১:৪২ দুপুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু, ছবি: প্রতিকী।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে সাপের কামড়ে নুর মোহাম্মদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুর মোহাম্মদ উপজেলার সরাইদহ (উত্তরপাড়া) গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাশের বাড়ির একটি খামারে খেলছিল নুর মোহাম্মদ। একপর্যায়ে সেখানে খেলার এক পর্যায়ে একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম বলেন, সাপের কামড়ানো অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে সভা

রংপুর মেডিকেলে দালালকে ধরে অভিনব শাস্তি!

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ: তথ্যমন্ত্রী