ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬ ০৭:৪৪ পিএম

লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে আরজিনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত আরজিনা বেগম ওই ইউনিয়নের দালালপাড়া গ্রামের সোবাহান আলীর স্ত্রী। একই সময় মিজানুর রহমান ও রশিদা বেগম নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা একই উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি এলাকার বাসিন্দা। বর্তমানে তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এলাকাবাসী জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়।

আরও পড়ুন

এসময় বাড়িতে অবস্থানকালীন আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান আরজিনা বেগম। এদিকে বজ্রপাতে আহত মিজানুর ও রশিদাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এলাকাবাসী। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ও সীমান্ত হত্যার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পোড়ানো হলো ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল

তিস্তা ব্যারেজ নির্মাণে চীনের সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার

মেট্রোরেলের আদলে হবে রাণীরহাট থেকে বগুড়া রেললাইন : প্রতিমন্ত্রী

বগুড়ার উন্নয়নে সাড়ে ১২ হাজার কোটি টাকার রেল প্রকল্পসহ একাধিক মেগা পরিকল্পনা : মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম