ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৬:২৯ বিকাল

মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০

মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৭০০ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় পাচারকারী চক্রের ২০ সদস্যকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ১৯ মাইল দূরে সন্দেহজনক দুটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোটের গতিবিধি নজরে আসে নৌবাহিনীর টহলরত জাহাজের।

পরে ধাওয়া করে ‘মা-২’ ও ‘নিশান-২’ নামের বোট দুটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে ‘মা-২’ বোট থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ বোট থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ সময় বোট দুটিতে থাকা ২০ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেন।

অভিযান শেষে জব্দ করা সিমেন্ট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১২৪ বোতল ভারতীয় নেশার সিরাপসহ ৩ তরুণ আটক 

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কি.মি. তীব্র যানজট

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধায় আটকা পড়লো শুন্য রেখায়

কুড়িগ্রামের রাজারহাটে তিন দশকের দখলদারিত্বের অবসান

‘বাংলাদেশ ২.০’ শিরোনামে বিকল্প বাজেট প্রস্তাব এনসিপির