ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ১২:৪৫ দুপুর

আজ থেকে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল

আজ থেকে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল, ছবি: সংগৃহীত।

জ্বালানি তেলের দাম বাড়িয়ে রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে পাঁচ টাকা।

ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে এ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। এতে আরও বলা হয়, জ্বালানি তেলের নতুন দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

আরও পড়ুন

এর আগে, গত ১৯ এপ্রিল থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়। ওই সময়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উপসাগরে উত্তেজনা অব্যাহত

রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিচার শুরু

মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী, সরকারি অফিসে কর্মচাঞ্চল্য