দিনাজপুরের পার্বতীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে তৌহিদুজ্জামান নামে এক জামায়াত নেতার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উপজেলার মন্মথপুর ইউনিয়নের পূর্ব রাজাবাসর গ্রামে গতকাল শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। তৌহিদুজ্জামান জামায়াতে ইসলামীর পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়ন শাখার সভাপতি।
জানা যায়, গতকাল শনিবার দুপুরে ঘরের ভেতরে ঘুমিয়েছিলেন তৌহিদুজ্জামান। আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ঘরের আসবাবপত্র, অর্থ, স্বর্ণালঙ্কার, জমির দলিল, শিক্ষাগত সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনখবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন







