ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৬ মে, ২০২৬, ১০:১৫ রাত

জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম : স্পিকার

এখন পর্যন্ত জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেনসরকারি দল বাজেট দেবেবিরোধীদল সমালোচনা করবে। বিরোধীদলের এই গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাবো।

মঙ্গলবার (২৬ মে) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেনআমি দেখবসংসদে বিরোধীদল যাতে তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায়। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব আমি আগের সংসদ অধিবেশনে লক্ষ করেছি। এখনো আশা করি তাদের মধ্যে কো-অপারেশন থাকবে। সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে। যাতে করে জনজীবনে স্বস্তি নেমে আসে।

আরও পড়ুন

তিনি আশা প্রকাশ করে আরও বলেনসহযোগিতার মনোভাব প্রথম অধিবেশনে দেখতে পেয়েছি। সামনের বাজেট অধিবেশনেও আশা করি সেটি দেখতে পাবো। আমার ধারণাএখন পর্যন্ত এই জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে তারা আরও ভালো ভূমিকা রাখতে পারবে। দেশবাসীর এই সংসদ নিয়ে যে আশা-আকাঙ্ক্ষাসেটি বাস্তবায়নের জন্য প্রত্যেক সংসদ সদস্য উদ্যোগী হবেন।

ঈদ উপলক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চারদিনের সফরে মঙ্গলবার দুপুরে নিজ জেলা ভোলায় আসেন। তার নির্বাচনী এলাকা লালমোহন যাওয়ার আগে ভোলা সার্কিট হাউজে তিনি যাত্রা বিরতি করেন।

এসময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানজেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরপুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম : স্পিকার

ফেসবুকে ভাইরাল উত্তরায় নারী ধর্ষণের বিষয়টি ভিত্তিহীন : ডিএমপি

কারামুক্ত হলেন সাংবাদিক শওকত মাহমুদ

সম্ভব হলে কোনোদিন বিয়েই করতাম না: সোহেল খান

ঈদুল আজহা উপলক্ষে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিতের দাবি ইরানের