সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়াহাটে চড়া দামে বিক্রি হয়েছে মাঝারি সাইজের ষাঁড়
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার অন্যতম বড় হাট উল্লাপাড়ার বোয়ালিয়া পশুর হাট। ঈদের শেষ রোবরারে এ হাটে ছোট, মাঝারী ও বড় ষাঁড় গরুসহ হাজার হাজার পশু উঠেছিল। প্রচন্ড তাপদাহ্য উপেক্ষা করে সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলেছে বেচা কেনা।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ পার্শ¦বর্তী রায়গঞ্জ, তাড়াশ, কামারখন্দ উপজেলার হাজারও মানুষ ও গরুর পাইকারী ব্যবসায়ীরা তাদের পছন্দ মত বিভিন্ন আকারের গরু বাচাই করে কিনেছেন। হাটে মাঝারী আকারের কালারপুর গরুগুলো দাম ও চাহিদা ছিল বেশি।
হাটে উল্লাপাড়া সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের আব্দুল খালেক করতোয়া প্রতিনিধিকে জানান, তিনি ছাপাখানার ব্যবসা করেন এবং পাশাপাশি গত ৭ বছর ধরে গরু লালনপালন করে কোরবানির হাটে বিক্রি করে থাকেন। এ বছর তিনি মোট ২০টি ষাঁড় গরু লালন পালন করেছেন। তিনি কোন ধরণের মেডিসিন ব্যবহার করেন না।
সম্পূর্ণ দেশি খাদ্য খাইয়ে পালন করেন গরুগুলো। তার পালনকৃত গরুর মধ্যে ৮টি বড় জাতের এবং ১২ দেশি প্রজাতির মাঝারী আকারের গরু হাটে তুলেছেন। তিনি আরও জানান, গতবারের তুলনা এ বছর গরুর দাম একটু বেশি পাওয়া যাচ্ছে কিন্তু তবুও তুলনামূলকভাবে লাভ কম। কারন বাজারে গোখাদ্য দাম অত্যন্ত বেশি।
তিনি আরও জানান, তার ২০টি গরুর মধ্যে স্থানীয় লোকেরা কোরবানির জন্য ১০টি গরু কিনেছেন এবং বাকি ১০টি গরু ব্যাপারীরা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাটে বিক্রির জন্য ক্রয় করেছেন। হাটে সর্বোচ্চ দামে যে ষাঁড় গরুটি বিক্রি হয়েছে তার দাম সাড়ে ৫ লাখ টাকা।
সকাল থেকেই এই গরুটি ঘিরে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। গরুটি ছিল কালো রঙের। হাটে গরুর পাশাপাশি বিভিন্ন জাতের ছাগল বিক্রি হয়েছে অত্যন্ত চরা দামে। উপজেলা পশু পালন কর্মকর্তা আব্দুল মতিন জানান, প্রচন্ড গরমে যাতে করে ষাঁড় গরুগুলো অসুস্থ হয়ে না পড়ে তার জন্য আমরা হাটে আসা গরুগুলো পর্যবেক্ষন করেছি এবং গরু মালিকদের পরামর্শ দিয়েছি।
আমাদের পরামর্শে গরুর মালিকগণ সামিয়ানা টানিয়ে ও ফ্যান লাগিয়ে গরু সুস্থ রাখতে চেষ্টা করেছেন। সকাল থেকেই হাটে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর ছিলেন। তবে পাবনা-ঢাকা মহাসড়কের পাশে এই হাটের অবস্থানের কারণে এবং রাস্তার দুইপাশে গরু পরিবহনকারী যানবাহন পাকিং করায় সারাদিন যানজট লেগেছিল।
মন্তব্য করুন




_medium_1779714439.jpg)


