বগুড়ার আদমদীঘিতে ধান মাড়াই মেশিনের চাপায় গৃহবধূর মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির প্রত্যন্ত গ্রামে ধান মাড়াই মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিলি রানী (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বড়িয়াবার্তা গ্রামের নিরাঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী ও অখিল চন্দ্রের মেয়ে এবং ২ সন্তানের জননী। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বড়িয়াবার্ত হিন্দুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি ইরি-বোরো মৌসুমে ধান মাড়াইয়ের জন্য গত সোমবার একটি ধান মাড়াই মেশিন কিনে আনেন লিলি রানীর স্বামী নিরাঞ্জন চন্দ্র বর্মণ। মেশিনটি বাড়ির সামনের ফাঁকা স্থানে রাখা ছিল। গত বৃহস্পতিবার দুপুরে নিরাঞ্জন চন্দ্র বর্মণ, তার স্ত্রী লিলি রাণী এবং পরিবারের অন্য সদস্যরা মেশিনটি সরানোর চেষ্টা করছিলেন।
এ সময় অসাবধানতাবশত: মেশিনটি নিচু অংশে গড়িয়ে পড়ে মেশিনের চাকা লিলি রাণীর শরীরের ওপর পিষ্ট হয়ে পাশের মাটির দেয়ালের সঙ্গে চাপা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আরও পড়ুনতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1779537031.jpg)

_medium_1779533795.jpg)

_medium_1779530451.jpg)
_medium_1779530029.jpg)


