গফরগাঁওয়ে যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে এক যুবক শাহ ভিটার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’
আরও পড়ুনতিনি আরও বলেন, ‘নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল প্যান্ট এবং বাম হাতে একটি ঘড়ি ছিল। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1779370779.jpg)
