ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৬, ০৬:০৮ বিকাল

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হলেন প্রকৌশলী সেলিম জানে আলম

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হলেন প্রকৌশলী সেলিম জানে আলম

প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ নং-১০, ২০২৪ এর ২৮(ক) ধারা অনুযায়ী প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হলেন প্রকৌশলী সেলিম জানে আলম

বিরতির পর আসছেন মিম

কুষ্টিয়ায় পরীক্ষা কেন্দ্রের বাইরে খাতা নিয়ে লিখে দেয়ার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষক আটক

রাতের মধ্যে ছয় অঞ্চলে ঝড়ের আভাস

ধর্ষণকারীর পক্ষে আবার কীসের উকিল: তমা মির্জা

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী