ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০১:০৬ দুপুর

২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৫ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক

প্রতিষ্ঠানের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে ২৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে অবদান রাখতে এই কর্মসূচি হাতে নিয়েছে ব্যাংকটি।

বিশ্ব পরিবেশ দিবস এবং সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের সবুজায়ন বাড়ানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়ক পরিবেশ গড়ে তোলা।

ব্র্যাক ব্যাংক মনে করে, এ কর্মসূচির আওতায় লাগানো গাছগুলো আগামী ১০ বছরে প্রায় ৫০০ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে সক্ষম হবে। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের ইতিবাচক উন্নয়নেও ভূমিকা রাখবে এই উদ্যোগ।

এই উদ্যোগের আওতায় দেশের ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে মোট ১১৭ প্রজাতির গাছ লাগানো হবে। এর মধ্যে রয়েছে দেশীয়, বিরল ও বিলুপ্তপ্রায়, ঔষধি, ফলজ, ফুলজ ও কাঠজাতীয় গাছ। জলবায়ু সহনশীল প্রজাতিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে।

আরও পড়ুন

১৯ মে ২০২৬ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২ হাজার চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এখানে ৩০টি বিরল ও বিলুপ্তপ্রায়, ৫৫টি ফুলজ, ৮টি ফলজ, ২০টি কাঠজাতীয়, এবং ৮টি ঔষধি গাছ লাগানো হয়েছে।

উদ্যোগটির মূল লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং দীর্ঘমেয়াদে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা। এখানে বন্যপ্রাণীর আবাস সংরক্ষণ, ভূমির উর্বরতা বৃদ্ধি এবং ভূমিতে পানি ও কার্বন ধারণক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরায়ণ ও বন উজাড়ের কারণে ঝুঁকিতে থাকা দেশীয় গাছ সংরক্ষণেও এ কর্মসূচি ভূমিকা রাখবে।

ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলে, “দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে আমরা অব্যবহৃত স্থানগুলোকে সবুজ পরিবেশে রূপান্তর করতে চাই, যা মানুষ, শিক্ষা ও জীববৈচিত্র্যের জন্য উপকারী হবে। বিশ্বে জলবায়ু সংকট যখন আরও তীব্র হচ্ছে, তখন এমন উদ্যোগের মাধ্যমে একটি সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার উদাহরণ তৈরি করতে চাই আমরা।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার