ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ১১:৩৫ দুপুর

পাকিস্তানকে বাংলাওয়াশ করে সিরিজ বাংলাদেশের

পাকিস্তানকে বাংলাওয়াশ করে সিরিজ বাংলাদেশের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: আরেকটি ঐতিহাসিক টেস্ট জয়ে পাকিস্তানকে সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয়েছে ৩৫৯ রানে। ফলে ৭৮ রানের দারুণ জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা।

ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তা খুব বেশি হয়নি। ৯৮তম ওভারে তাইজুল ইসলামের দ্বিতীয় বলে বড় শট খেলতে গিয়ে ওয়াইড লং অনে তানজিদ হাসানের হাতে ক্যাচ দেন খুররম শাহজাদ। তার আউটের মধ্য দিয়েই শেষ হয় পাকিস্তানের ইনিংস।

এই জয়ে নতুন ইতিহাসও গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের কীর্তি গড়েছে তারা, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ ধারাবাহিক জয়। এর আগে আর কোনো প্রতিপক্ষের বিপক্ষে এত টানা টেস্ট জিততে পারেনি বাংলাদেশ।

আরও পড়ুন

পুরো সিরিজজুড়েই ব্যাট-বল দুই বিভাগে দাপট দেখিয়েছে স্বাগতিকরা। স্পিনে তাইজুল ইসলাম ও গতিতে নাহিদ রানাদের ধারাবাহিক পারফরম্যান্সের সঙ্গে ব্যাট হাতে লিটন দাস, মুশফিকুর রহিমদের দায়িত্বশীল ইনিংসই গড়ে দিয়েছে সিরিজ জয়ের ভিত।

পাকিস্তানের বিপক্ষে এই দাপুটে জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার